ভোটের সময় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোটকেন্দ্রের আশপাশে শৃঙ্খলা বজায় রাখতে ৪০০ গজের মধ্যে অননুমোদিতভাবে দাঁড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, ভোটার স্লিপ ছাড়া কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভোট প্রদান শেষে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া কাউকে কেন্দ্রের সামনে অবস্থান করতে দেওয়া হচ্ছে না। প্রয়োজন হলে মাইকিং করে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়া হচ্ছে।
মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা সেনাবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ বলেন, ভোটকেন্দ্রের সামনে ভিড় জমলে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে। সে কারণেই কেন্দ্রের আশপাশে জটলা এড়াতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য, শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করতেই এই নজরদারি ও টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :