ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ২৯৯ আসনের মধ্যে ২৯৬টির বেসরকারি ফল ঘোষণা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত পাওয়া ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট ২১৩টি আসনে জয় পেয়েছে, যা সরকার গঠনের জন্য স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। দলীয় সূত্র বলছে, নতুন সরকারের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রিটার্নিং কর্মকর্তাদের ঘোষিত ফল অনুযায়ী, **বাংলাদেশ জামায়াতে ইসলামী**র নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৪টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৯টি আসনে।
বিএনপি জানিয়েছে, বিজয় মিছিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তে আজ জুমার নামাজ শেষে দেশজুড়ে শুকরিয়া আদায় ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে।
সকাল সাড়ে ৭টায় ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোট শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। শেরপুর-৩ আসনের ভোট স্থগিত থাকায় মোট ২৯৯ আসনে ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৭ লাখের বেশি; এর মধ্যে নারী ভোটার প্রায় সমান অংশীদার।


আপনার মতামত লিখুন :