তারেক রহমানকে মোদির অভিনন্দন, সহযোগিতা জোরদারের প্রত্যাশা


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ১২:১১ অপরাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ‘সুস্পষ্ট জয়’ উল্লেখ করে দলটির চেয়ারম্যান **তারেক রহমান**কে অভিনন্দন জানিয়েছেন।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোদি লেখেন, বিএনপিকে নেতৃত্ব দিয়ে এই বিজয়ের পথে এগিয়ে নেওয়ার জন্য তিনি তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁর ভাষায়, এই ফলাফল বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।

তিনি আরও বলেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে। একই সঙ্গে নতুন সরকারের সঙ্গে কাজ করে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও গভীর করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

সূত্র: বিবিসি বাংলা