ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আজ শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় বার্তায় জানানো হয়েছে, বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল–এর বলরুমে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
এ নির্বাচনে তারেক রহমান দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হন। বেসরকারি ফল অনুযায়ী, ঢাকা–১৭ আসনে তিনি পান ৬০,২১৫ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী স ম খালিদুজ্জামান পান ২৪,৫২৪ ভোট। বগুড়া–৬ আসনে ১৫০ কেন্দ্রের ফলে তারেক রহমানের প্রাপ্ত ভোট ২,১৬,২৮৪; প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পান ৯৭,৬২৬ ভোট।
সার্বিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তাদের জোট ২১২টি আসনে জয় পেয়েছে। এদিকে বাংলাদেশ নির্বাচন কমিশন ২৯৭ আসনের গেজেট প্রকাশ করেছে। চট্টগ্রামের দুটি আসনের ফল পরে ঘোষণা হবে, আর শেরপুর–৩ আসনের ভোট স্থগিত রয়েছে। নির্বাচনে মোট ভোটার উপস্থিতি ছিল ৫৯.৪৪ শতাংশ।
আপনার মতামত লিখুন :