ভোট পুনঃগণনা নিয়ে আদালতের নির্দেশের অপেক্ষায় ইসি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন

ভোট পুনঃগণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কেবল আদালতের নির্দেশ পেলে—এমন বার্তাই দিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার

রোববার সাংবাদিকদের তিনি জানান, নির্বাচন কমিশন আইনের সীমার মধ্যেই কাজ করেছে এবং গেজেট প্রকাশে কোনো তাড়াহুড়ো করা হয়নি।

তার ভাষ্যে, ফল প্রকাশ নির্ধারিত সময়েই হয়েছে; ১১ দলীয় জোটের ফল পুনর্বিবেচনার প্রশ্নটি অপ্রাসঙ্গিক। তবে অভিযোগকারীদের আইনি পথে যাওয়ার সুযোগ উন্মুক্ত রয়েছে। আদালত নির্দেশ দিলে পুনঃগণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কমিশন একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পেরেছে—প্রত্যাশার চেয়েও বেশি মান বজায় ছিল। একই সঙ্গে তিনি জানান, শেরপুর-৩ আসন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।