ভোটের মাঠে প্রতিপক্ষ হলেও নির্বাচন–পরবর্তী রাজনৈতিক সৌজন্যের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বাসায় সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে রাজধানীর বেইলি রোডে নাহিদ ইসলামের বাসায় পৌঁছান তারেক রহমান। বাসার সামনে এগিয়ে এসে তাকে স্বাগত জানান নাহিদ ইসলাম। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এর আগে সন্ধ্যায় তিনি জামায়াত আমির ডা. শফিকুর রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সেখান থেকে বেরিয়েই নাহিদ ইসলামের বাসার উদ্দেশে রওনা হন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে বিএনপি সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন–পরবর্তী এই ধারাবাহিক সাক্ষাৎগুলোকে রাজনৈতিক অঙ্গনে সৌহার্দ্য ও সংলাপের বার্তা হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :