একক এখতিয়ারে গোপনীয়তার সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছেন : তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের পর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সম্ভাব্য নাম নিয়ে নানা তালিকা ঘুরছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এসব তালিকাকে “ধারণানির্ভর” বলে উড়িয়ে দিয়েছে বিএনপির সংশ্লিষ্ট সূত্র।

দলীয় সূত্রগুলো বলছে, তারেক রহমান অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করছেন। এ প্রক্রিয়ায় তিনি দলের স্থায়ী কমিটির অধিকাংশ নেতার সঙ্গেও আলোচনা করেননি। হাতে গোনা দু-একজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে পরামর্শ হলেও তাঁরা সিদ্ধান্তটি এককভাবে নেওয়ার অনুরোধ জানান।

নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত ফল অনুযায়ী দলটি এখন পর্যন্ত ২০৯টি আসনে জয়ী; দুটি আসনের ফল স্থগিত এবং একটি আসনে ভোট হয়নি। দুই দশক পর দলটি নতুন সরকার গঠনের প্রস্তুতিতে, ফলে কারা মন্ত্রিসভায় থাকছেন—সেটিই এখন কেন্দ্রীয় কৌতূহল।

বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, চূড়ান্ত তালিকা কেবল দলের চেয়ারম্যানই জানেন—দলীয় ভাষায় যা একটি ‘সিক্রেট ফাইল’। নির্বাচিত এমপিদের অনেকেই মন্ত্রিত্বে আগ্রহী হলেও সরাসরি নেতৃত্বের কাছে তদবিরের সুযোগ নেই; অধিকাংশই জ্যেষ্ঠদের মাধ্যমে নিজের যোগ্যতা ও অতীত আন্দোলনের অবদানের কথা জানাচ্ছেন। তবু কিছু জ্যেষ্ঠ নেতার মন্ত্রিত্ব প্রায় নিশ্চিত বলেই ধারণা।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “মন্ত্রিসভায় কারা আসছেন—তা আমার জানা নেই। যে তালিকাগুলো ঘুরছে, সেগুলো অনুমাননির্ভর।