মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন যারা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ৩:০৫ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করতে যাচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন।

দলীয় সূত্র জানায়, নতুন সরকারের মন্ত্রিত্ব পাচ্ছেন—

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • আমীর খসরু মাহমুদ চৌধুরী

  • সালাহউদ্দিন আহমদ

  • ইকবাল হাসান মাহমুদ টুকু

  • মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

  • আবু জাফর জাহিদ হোসেন

  • খলিলুর রহমান

  • আব্দুল আউয়াল মিন্টু

  • মোফাজ্জল হোসেন কায়কোবাদ

  • মিজানুর রহমান মিনু

  • নিতাই রায় চৌধুরী

  • আব্দুল মুক্তাদির

  • আরিফুল হক চৌধুরী

  • জহির উদ্দিন স্বপন

  • আমিনুর রশিদ

  • আফরোজা রিতা

  • শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

  • আসাদুল হাবিব দুলু

  • মো. আসাদুজ্জামান

  • জাকারিয়া তাহের

  • দীপেন দেওয়ান

  • আ ন ম এহছানুল হক মিলন

  • কায়সার সাখাওয়াত হোসেন

  • জাকির আলম

  • শেখ রবিউল আলম

শপথের পরপরই দপ্তর বণ্টন ও প্রজ্ঞাপন জারির কথা রয়েছে, যা দিয়ে নতুন সরকারের প্রশাসনিক কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।