প্রতিমন্ত্রী হওয়ার জন্য ডাক পেয়েছেন নুরুল হক নুর


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ৩:২৯ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আনুষ্ঠানিক ডাক পেয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। খবরটি প্রথম প্রকাশ করে বিবিসি বাংলা।

নুরুল হক নুর জাতীয় রাজনীতিতে পরিচিতি পান আওয়ামী লীগ সরকারের সময় সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। ওই আন্দোলনের প্রেক্ষাপটে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তিনি ছাত্রলীগের প্রার্থীকে পরাজিত করে ভিপি (ভাইস প্রেসিডেন্ট) নির্বাচিত হন।

নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়ায় তাঁর অন্তর্ভুক্তি দেশের তরুণ রাজনীতিকদের জন্য একটি উল্লেখযোগ্য রাজনৈতিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।