ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিলুপ্ত হয়েছে। মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এক গেজেট প্রকাশ করে এ সিদ্ধান্তের কথা জানায়।

গেজেটে বলা হয়, সংবিধানের ৫৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন হিসেবে তারেক রহমান-কে প্রধানমন্ত্রী নিয়োগে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। তার নেতৃত্বে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত বলে গণ্য হবে।

প্রধানমন্ত্রী নিয়োগ সংক্রান্ত পৃথক গেজেটও একই সঙ্গে জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গেজেটে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি