প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি নতুন সরকারের দিকনির্দেশনা তুলে ধরেন।
ভাষণের শুরুতে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জনগণের ভোটে গঠিত এই সরকার জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠার পথে যাত্রা শুরু করেছে। ধর্ম, বর্ণ ও মতভেদ নির্বিশেষে পাহাড় ও সমতলের সব নাগরিকের জন্য বাংলাদেশকে নিরাপদ ও মানবিক রাষ্ট্রে রূপান্তর করাই সরকারের লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি ওুস্ত একটি অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো ও অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে সরকার দায়িত্ব নিয়েছে। আইনশৃঙ্খলা উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং জুয়া ও মাদকের বিস্তার রোধ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, দেশের সব সাংবিধানিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নিয়মে। “কোনো দলীয় চাপ নয়—আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা,” বলেন প্রধানমন্ত্রী।
আপনার মতামত লিখুন :