রমজানে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৫:১৫ অপরাহ্ন

পবিত্র রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় বাড়িয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা—মোট ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে। আগে এই সময়সীমা ছিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। এরপর ২৬ মার্চ থেকে আবার আগের নিয়মে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন বন্ধ থাকবে।

সরকারি কর্মকর্তারা বলছেন, রমজান ও ঈদ—দুই সময়েই বিদ্যুৎ ও পরিবহন খাতে চাপ সামাল দিতে এই সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।