বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন আলী হোসেন ফকির। তিনি এর আগে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাটে। কর্মজীবনে তিনি রাজনৈতিক কারণে একাধিকবার চাকরিচ্যুতি ও বাধ্যতামূলক অবসরের মুখে পড়েন। পরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে আইনি প্রক্রিয়ায় চাকরিতে পুনর্বহাল হন এবং ধাপে ধাপে পদোন্নতি লাভ করেন।
গত বছরের ১১ আগস্ট তিনি অতিরিক্ত আইজিপি পদে উন্নীত হন। সর্বশেষ এই নিয়োগের মাধ্যমে দেশের পুলিশ প্রশাসনের শীর্ষ দায়িত্বে ফিরলেন তিনি—একটি ঘটনাবহুল পেশাজীবনের নতুন অধ্যায় শুরু হলো।
আপনার মতামত লিখুন :