পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির–কে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করা আলী হোসেন ফকিরকে দেশের আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আলী হোসেন ফকির রাজনৈতিক টানাপোড়েনের কারণে অতীতে চাকরিচ্যুত ও পরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তিনি আইনি প্রক্রিয়ায় চাকরিতে ফিরে আসেন এবং পরবর্তীতে পদোন্নতি পেয়ে আইজিপির দায়িত্ব গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :