আগামী ১০ মার্চ বগুড়ায় পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী হিসেবে তাঁর বগুড়ায় প্রথম সরকারি সফর।
শুক্রবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। তিনি বলেন, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে বগুড়া থেকেই এই উদ্যোগের সূচনা হবে। সফর উপলক্ষে জেলা প্রশাসন ও স্থানীয় পর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কার্ডধারী প্রতিটি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। প্রাথমিকভাবে সুবিধাভোগী হিসেবে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন করা হয়েছে। প্রকৃত সুবিধাভোগী শনাক্তে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই চলছে, যেখানে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন যৌথভাবে কাজ করছে।
আপনার মতামত লিখুন :