প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও তিন উপ-প্রেস সচিব নিয়োগ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ২, ২০২৬, ৫:২৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমান।

একই সঙ্গে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. সুজাউদ্দৌল্লা ও মো. জাহিদুল ইসলাম–কে।

সোমবার এ বিষয়ে চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সব নিয়োগ চুক্তিভিত্তিক এবং যোগদানের দিন থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে কার্যকর থাকবে—যেটি আগে ঘটে।

স্পিচ রাইটার পদটি গ্রেড–১ মর্যাদার, আর উপ-প্রেস সচিবরা গ্রেড–৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্তদের অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে দায়িত্ব গ্রহণ করতে হবে। নিয়োগের বিস্তারিত শর্তাবলি পৃথক চুক্তিপত্রে নির্ধারিত হবে।