ইসরায়েলি হামলায় মারা গেছেন খামেনির স্ত্রীও: ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ২, ২০২৬, ৮:৪১ অপরাহ্ন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ মারা গেছেন। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্বামীর সঙ্গে আহত হওয়ার পর তিনি কোমায় ছিলেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ৭৯ বছর বয়সী বাঘেরজাদেহ হামলার পর থেকে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন এবং পরে তার মৃত্যু হয়।

১৯৪৭ সালে একটি ব্যবসায়ী পরিবারে জন্ম নেওয়া বাঘেরজাদেহ ১৯৬৪ সালে খামেনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। রাজনৈতিক অস্থিরতার দীর্ঘ সময়জুড়ে তিনি জনজীবনের আড়ালেই থেকেছেন—কোনো আনুষ্ঠানিক ভূমিকা না নিয়ে নীরবে পরিবারের পাশে ছিলেন বলে পরিচিতজনেরা জানান।