ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম) দাবি করেছে, ওমান উপসাগরে টহলরত ইরানের নৌবাহিনীর ১১টি যুদ্ধজাহাজ সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকোম জানায়, মাত্র দুই দিন আগেও উপসাগরটিতে এসব জাহাজ সক্রিয় ছিল। তবে সোমবারের অভিযানের পর সেখানে আর ইরানের কোনো যুদ্ধজাহাজ নেই।

বিবৃতিতে আরও বলা হয়, গত কয়েক দশক ধরে আন্তর্জাতিক নৌপরিবহনে হামলা ও হয়রানির জন্য দায়ী ছিল ইরান। “সেই অধ্যায়ের ইতি ঘটেছে,”—বলে দাবি করে যুক্তরাষ্ট্র, যোগ করে যে এই পরিস্থিতির আর প্রত্যাবর্তন হবে না।

এই দাবি এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা দ্রুত বাড়ছে এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তীব্র হচ্ছে।