ইরাকে মার্কিন সেনা অবস্থানকারী হোটেলে হামলা


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে মার্কিন সেনা অবস্থানকারী একটি হোটেলে ড্রোন হামলা চালানোর দাবি করেছে শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক।

গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী, ইরান সীমান্তঘেঁষা কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলে ওই হোটেলটি লক্ষ্য করে হামলা চালানো হয়, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছিলেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে ইরাকি সংবাদ সংস্থা নায়া টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিওতে ইরবিলের একটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। পোস্টে বলা হয়, ‘দখলদারদের ঘাঁটি’ লক্ষ্য করেই ড্রোন হামলা চালানো হয়েছে।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে ঘিরে হামলা ও পাল্টা হামলার মাত্রা দ্রুত বাড়ছে।