আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির সময়সীমা বাড়িয়েছে সরকার। এ বিষয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, পূর্বনির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ বুধবার অতিরিক্ত এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাহী আদেশে দেওয়া এই ছুটির ফলে ঈদ উপলক্ষে সরকারি ছুটির ধারাবাহিকতা আরও দীর্ঘ হবে।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, ওই দিনে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি অফিসও বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ বলছে, ধর্মীয় উৎসবকে ঘিরে মানুষের যাতায়াত ও পারিবারিক সময় কাটানোর সুবিধা বিবেচনায় রেখেই এই অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :