মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ার-এ বর্ণাঢ্য কুচকাওয়াজ ও আকাশে মনোজ্ঞ ফ্লাইপাস্টের আয়োজন করা হয়। রাষ্ট্রীয় এই আয়োজনে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকাল ১০টার পর রাষ্ট্রপতি প্যারেড স্কয়ারে পৌঁছালে প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। এরপর রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী বাহিনীর সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য সংস্থার সদস্যরা শৃঙ্খলাবদ্ধ প্রদর্শনীর মাধ্যমে অংশ নেন। আকাশে বিমানবাহিনীর ফ্লাইপাস্ট আয়োজন অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ যোগ করে।
রাষ্ট্রীয় এই আয়োজনে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি হাজারো দর্শনার্থী প্যারেড স্কয়ারে উপস্থিত হয়ে কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট উপভোগ করেন।
দিনটি উপলক্ষে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও আত্মত্যাগের স্মরণে বিভিন্ন কর্মসূচিও পালিত হয়।
আপনার মতামত লিখুন :