মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ড-এ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিহার্য। এই বাহিনীকে আধুনিক ও সক্ষম করে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার উল্লেখ করে বলেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে তার পারিবারিক সম্পর্ক রয়েছে এবং এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করা রাষ্ট্রের অগ্রাধিকারের অংশ।
তিনি আরও বলেন, যে উদ্দেশ্যে একটি দেশের সশস্ত্র বাহিনী গড়ে ওঠে—রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের সুরক্ষা প্রদান—সেই লক্ষ্য পূরণে সব পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
এর আগে সকালে একই স্থানে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য এবং তিন বাহিনীর প্রধানরা।
আপনার মতামত লিখুন :