সাবেক সচিব ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে—এমন ইঙ্গিত পাওয়া গেছে সংশ্লিষ্ট সূত্রে।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা সাংবাদিকদের বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে সরকারের কাছে একটি দাবি জানানো হয়েছিল। সেই প্রেক্ষাপটে ইতিবাচক সাড়া মিলেছে।
তিনি জানান, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সম্প্রদায়ের একজন প্রতিনিধিকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই পদে বিজন কান্তি সরকারের নাম বিবেচনায় রয়েছে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনে সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :