সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এ নোটিশ প্রেরণ করেন।
নোটিশে ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের মোট ২৪ জনের বিদেশগমনে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে স্থানান্তরের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তের দাবি রাখে।
আইনজীবী এম আশরাফুল ইসলাম সামাজিক মাধ্যমে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ একটি খাত নিয়ে সিদ্ধান্ত গ্রহণে অনিয়মের অভিযোগ রয়েছে, যা গুরুত্বসহকারে বিবেচনা করা প্রয়োজন।
তবে সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সরকারের পক্ষ থেকেও নোটিশের বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান এখনো জানা যায়নি।
আইন বিশেষজ্ঞদের মতে, এ ধরনের নোটিশের পর সাধারণত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দিতে হয়। পরবর্তী পদক্ষেপ হিসেবে বিষয়টি আদালতে গড়াতে পারে।
আপনার মতামত লিখুন :