বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাণিজ্য মেলা এবং বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ নির্দেশনা দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে পাঠানো হয়েছে।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, চলমান ও আসন্ন সব মেলা, বাণিজ্যিক প্রদর্শনী এবং সাংস্কৃতিক আয়োজনের ক্ষেত্রে এই সময়সীমা কার্যকর থাকবে।
এর আগে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসের সময় এক ঘণ্টা কমানো এবং দোকানপাট ও শপিংমল নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়। নতুন এই পদক্ষেপের মাধ্যমে দৈনিক প্রায় ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
সরকারি সূত্রে জানা গেছে, জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ব্যবস্থাপনায় চাপ কমাতে ধারাবাহিকভাবে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে দেশব্যাপী নির্দেশনাগুলো বাস্তবায়নে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিশ্লেষকদের মতে, বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে এমন পদক্ষেপ তাৎক্ষণিক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে টেকসই জ্বালানি কৌশল গ্রহণই হবে মূল চ্যালেঞ্জ।
আপনার মতামত লিখুন :