টানা ৩৯ দিন চলা ভয়াবহ সংঘাতের পর ইরান এবং যুক্তরাষ্ট্র সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দু’পক্ষ আগামী শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে বৈঠকে বসবে, যেখানে পরবর্তী পদক্ষেপ এবং হরমুজ প্রণালী পুনরায় খোলার প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।
ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতি কাঠামো চূড়ান্ত হওয়া মাত্রই বৃহস্পতিবার বা শুক্রবার হরমুজ প্রণালী খোলা হতে পারে।
এই নৌপথ দীর্ঘ দিন বন্ধ থাকায় বিশ্ব জুড়ে তেল ও গ্যাসের বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাময়িক সমঝোতার অংশ হিসেবে তেহরান বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচলের অনুমতি দিতে রাজি হয়েছে।
কর্মকর্তা আরও জানান, হরমুজ প্রণালী পুনরায় খোলার সিদ্ধান্ত ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে নেওয়া হবে।
সূত্র: আল-জাজিরা
আপনার মতামত লিখুন :