জুলাই আন্দোলন-সংক্রান্ত মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-এর জামিন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ২:২৭ অপরাহ্ন

জুলাই আন্দোলন চলাকালীন আশরাফুল হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাটি জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।