যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump ইঙ্গিত দিয়েছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত দ্রুতই সমাপ্তির দিকে এগোতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম Fox News-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে যুদ্ধের সমাপ্তি খুব কাছাকাছি বলে মনে হচ্ছে।
ট্রাম্পের ভাষায়, “আমি মনে করি, এটি শেষ হওয়ার একদম দ্বারপ্রান্তে রয়েছে।”
যদিও তিনি সম্ভাব্য সমাপ্তির সময়সীমা বা শর্ত নিয়ে বিস্তারিত কিছু জানাননি, তার এই মন্তব্যকে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক বৈঠক, যুদ্ধবিরতি উদ্যোগ এবং আন্তর্জাতিক চাপ—সব মিলিয়ে সংঘাত নিরসনের একটি সম্ভাব্য পথ তৈরি হয়েছে। তবে বাস্তবসম্মত সমাধানের জন্য উভয় পক্ষের মধ্যে আস্থা ও সমঝোতা জরুরি বলে তারা মনে করছেন।
আপনার মতামত লিখুন :