রাজধানীর অভিজাত বনানী এলাকায় একটি ১১ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর রোডের ৪২ নম্বর বাড়ির ওই ভবনের ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ১১ তলায় অবস্থিত একটি কাপড়ের গুদাম থেকে আগুন শুরু হতে পারে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা আগুন নেভানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগুনের বিস্তার রোধে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :