নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ আজ, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ১, ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আজ শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। শুক্রবার দুপুর ২টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানিয়েছেন, শ্রমিকদের অধিকার, মজুরি ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।