রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু হয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এ সমাবেশে ঢাকা মহানগরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এর আগে জুমার নামাজ শেষে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন।
সমাবেশস্থলে লাল টুপি, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে অংশগ্রহণকারীদের উপস্থিতি চোখে পড়ে। স্লোগান ও করতালিতে পুরো নয়াপল্টন এলাকা মুখর হয়ে ওঠে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবারের শ্রমিক সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটবে।
তিনি আরও জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের, যা আয়োজনটিকে বিশেষ গুরুত্ব দিয়েছে।
বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। শ্রমিক দল নেতা আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হয়।
আপনার মতামত লিখুন :