মা হারালেন ব্যান্ড তারকা হাসান


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ৮:৩১ অপরাহ্ন

জনপ্রিয় ব্যান্ড তারকা হাসান-এর মা রৌশনারা আজিজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসান নিজেই।

পরিবার সূত্রে জানা গেছে, বাদ মাগরিব রাজধানীর লালমাটিয়ার বিবি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এদিকে টিংকু আজিজুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে লেখেন, “ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের সবার প্রিয় আর্ক ব্যান্ডের হাসান ভাইয়ের শ্রদ্ধেয় আম্মা রৌশনারা আজিজ (বয়স ৮৬) আজ দুপুর ১২:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।”

তিনি সবার কাছে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।

এ ঘটনায় সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।