ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আগামী ৭ জুন শুরু হচ্ছে।
ওই দিন বিকেল ৩টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন বসবে।
বৃহস্পতিবার (৭ মে) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি বিল উত্থাপন এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাজেট অধিবেশনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবন এলাকায় ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :