বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার মোট ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করেছে সরকার।
রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, একাধিক কর্মকর্তাকে পদোন্নতির পাশাপাশি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ইউনিট, রেঞ্জ, প্রশিক্ষণ কেন্দ্র ও বিশেষায়িত সংস্থায় নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।
প্রধান পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদায়ন
পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমান পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজি হিসেবে একই অধিদপ্তরে পদায়ন হয়েছেন।
এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পদোন্নতি পেয়ে সিআইডির প্রধান (অতিরিক্ত আইজি) হয়েছেন।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান পদোন্নতি পেয়ে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি হয়েছেন।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদ পদোন্নতি পেয়ে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অন্যান্য উল্লেখযোগ্য বদলি
প্রলয় চিসিম – নোয়াখালী পিটিসির ডিআইজি
মিয়া মাসুদ করিম – এপিবিএনের ডিআইজি (এফডিএমএন)
মোহাম্মদ ওসমান গনি – রংপুর পিটিসির ডিআইজি
এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী – খুলনা পিটিসির ডিআইজি
মোহাম্মদ আসাদুজ্জামান – র্যাবের অতিরিক্ত ডিআইজি
এ কে এম আক্তারুজ্জামান – পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব)
এছাড়া অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার আরও কয়েকজন কর্মকর্তাকে এপিবিএন, হাইওয়ে পুলিশ, এটিইউ, নৌ পুলিশ, বরিশাল রেঞ্জ, রাজশাহী সারদা বিপিএ, রংপুর রেঞ্জ ও অন্যান্য ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে যা বলা হয়েছে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে বিসিএস (পুলিশ) ক্যাডারের উল্লিখিত কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
আপনার মতামত লিখুন :