এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ৮:১৫ অপরাহ্ন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কর প্রশাসন বিভাগের সদস্য আহসান হাবিব। এর আগে তিনি এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব।

সোমবার (২৯ জুন) ঊর্ধ্বতন একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আহসান হাবিব দীর্ঘদিন ধরে জাতীয় রাজস্ব বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি এনবিআরের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। কর ফাঁকি প্রতিরোধ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং কর প্রশাসনের আধুনিকায়নে তার ভূমিকা উল্লেখযোগ্য বলে সংশ্লিষ্টরা মনে করেন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বর্তমানে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছেন।

তার নিয়োগের মাধ্যমে এনবিআরের প্রশাসনিক কার্যক্রম, রাজস্ব আহরণ এবং কর ব্যবস্থাপনায় নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।