খামেনির শেষ বিদায়ে যেসব বিশ্বনেতা ও প্রতিনিধি থাকছেন


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৬, ৬:৪২ অপরাহ্ন

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক কূটনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি তার শেষ বিদায়ে অংশ নিচ্ছেন। শুক্রবার (৩ জুলাই) রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা (ইমাম খোমেনি মসজিদ কমপ্লেক্স)-এ বিদেশি রাষ্ট্রীয় প্রতিনিধি ও বিশেষ অতিথিদের জন্য শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

শনিবার (৪ জুলাই) থেকে সাধারণ জনগণের জন্য খামেনির কফিন উন্মুক্ত করে দেওয়া হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

যেসব বিশ্বনেতা ও প্রতিনিধি অংশ নিচ্ছেন

খামেনির শেষ বিদায়ে বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন—

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমোন।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিনইয়ান।
জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ।
ভারতের প্রতিনিধি দলে রয়েছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গেরিটা, বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং রাজনীতিক মেহবুবা মুফতি।
চীনের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হি ওই।
রাশিয়ার প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রেসিডেন্ট ও সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।
আফগানিস্তানের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং উপপ্রধানমন্ত্রী আব্দুল গণি বারাদার।
বাংলাদেশের পক্ষ থেকে সরকারি প্রতিনিধি হিসেবে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়া বিরোধী দলের প্রতিনিধিরাও ইরানে অবস্থান করছেন।