বাংলাদেশ পুলিশের ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—
১৪ জন ডিআইজি
১৭ জন অতিরিক্ত ডিআইজি
২ জন পুলিশ সুপার
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবসরে পাঠানো এসব কর্মকর্তা ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেছিলেন। ওই নির্বাচন রাজনৈতিক মহলে ‘রাতের ভোট’ নামে পরিচিত।
তবে প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। এতে শুধু বলা হয়েছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :