রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে বঙ্গভবন ত্যাগ করেন।
এর আগে গত ২৪ জুলাই তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের মেয়াদ থাকলেও তিনি প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালন এবং রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। রোববার বঙ্গভবন ত্যাগের মধ্য দিয়ে তার সরকারি বাসভবনে অবস্থানেরও আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে।
জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। চিকিৎসার উদ্দেশ্যে শিগগিরই দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
আপনার মতামত লিখুন :