৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ, আগের সব নিয়োগ বাতিল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৭:১২ অপরাহ্ন

পূর্বের সব নিয়োগাদেশ বাতিল করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে পূর্বে বিভিন্ন সময়ে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগাদেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে Bangladesh Law Officers Order, 1972 (P.O. No. 6 of 1972)-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগের মাধ্যমে রাষ্ট্রের পক্ষে উচ্চ আদালতে আইনগত কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা আইন কর্মকর্তাদের কাঠামো পুনর্গঠন করা হলো।