রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী—
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন: ১৩ আগস্ট
মনোনয়নপত্র যাচাই-বাছাই: ১৬ আগস্ট
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ১৮ আগস্ট
ভোটগ্রহণ: ২০ আগস্ট
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সংসদ সচিবালয় নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা সরবরাহ করেছে। এর আগে এ তালিকা চেয়ে কমিশন আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছিল।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হয়।
এ লক্ষ্যে গত ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। ওই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা সরবরাহের বিষয়েও আলোচনা হয়।
আপনার মতামত লিখুন :