আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী সোহানা সাবা। দেড় বছরেরও বেশি সময় আগে ব্যবসায়ী ফয়সালকে বিয়ে করেছেন তিনি। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ প্রকাশ করতে চাননি এই অভিনেত্রী।
সোহানা সাবা জানান, ফয়সালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল প্রায় সাড়ে পাঁচ বছর। প্রথম দেখাতেই ফয়সালকে তার মনে হয়েছিল, এই মানুষটির জন্যই তিনি অপেক্ষা করছিলেন।
নতুন বিয়ের খবরটি তার ছেলে ইতিবাচকভাবে গ্রহণ করেছে বলেও জানান সাবা। তার ভাষ্য, নতুন জীবনে ছেলেও বেশ খুশি।
এর আগে নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় ১০ বছর সংসার করেছেন সোহানা সাবা। তাদের এক সন্তান রয়েছে। বিচ্ছেদের পর নতুন করে জীবন শুরু করেন তিনি।
ব্যক্তিজীবনের নতুন অধ্যায়ের পাশাপাশি অভিনয়েও দীর্ঘ ও সমৃদ্ধ ক্যারিয়ার রয়েছে সোহানা সাবার। টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ এবং কবরী পরিচালিত ‘আয়না’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পরিচিতি পান তিনি।
পরে ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন। দেশের গণ্ডি পেরিয়ে ভারতের ‘ষড়রিপু’, ‘এপার-ওপার’ এবং আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
সোহানা সাবার নতুন জীবনের এই অধ্যায়কে ঘিরে ভক্ত ও সহকর্মীদের মধ্যেও শুভেচ্ছা ও আগ্রহ তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :