বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্য শপথ নিয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এ সময় আপিল বিভাগের বিচারপতি ও পিএসসির সদস্যরা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত চার সদস্য হলেন—মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, ড. মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুর।
এর আগে গত ৬ আগস্ট সরকার তাদের পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেয়। রাষ্ট্রপতি সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে তাদের নিয়োগ দেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।
নতুন চার সদস্য যোগ দেওয়ায় বর্তমানে পিএসসিতে একজন চেয়ারম্যানসহ মোট ২১ জন সদস্য রয়েছেন।
আপনার মতামত লিখুন :