সংসদে নিজ দপ্তরে কাজ শুরু করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস জাতীয় সংসদ ভবনে তাঁর নির্ধারিত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কাজ শুরু করেছেন।

সোমবার (৩ নভেম্বর) সকালে সংসদ ভবনে নিজ দপ্তরে গিয়ে প্রথমবারের মতো দায়িত্ব পালন শুরু করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে মির্জা আব্বাস সংসদ ভবনে পৌঁছালে দপ্তরের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। পরে তিনি নির্ধারিত কার্যালয়ে প্রবেশ করে বিভিন্ন নথিপত্র পর্যালোচনার মাধ্যমে দিনের দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

দপ্তর সূত্র আরও জানায়, দাপ্তরিক কাজ শেষে দিনের পরবর্তী সময়ে মির্জা আব্বাস জাতীয় সংসদের চলমান অধিবেশনে যোগ দেবেন।