হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নিশ্চিত আক্রান্ত ১৪৯


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে আরও ১ হাজার ৭৪ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৯৫ জন ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৪৬ জন, সিলেটে ১৪২ জন, বরিশালে ১৩২ জন, খুলনায় ১২৬ জন, ময়মনসিংহে ৭২ জন, রাজশাহীতে ৩৭ জন এবং রংপুরে ২৪ জন সন্দেহজনক রোগী পাওয়া গেছে।
অন্যদিকে, নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত ১৪৯ জনের মধ্যে ৬৭ জন চট্টগ্রাম বিভাগে, ৬৩ জন ঢাকা বিভাগে এবং ৯ জন খুলনা বিভাগে শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন চট্টগ্রামের এবং একজন সিলেটের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৬৬ জন। অর্থাৎ, নিশ্চিত ও উপসর্গভিত্তিক হিসাব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭০ জনে।
এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৭১২ জনে। অন্যদিকে, হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ৭ হাজার ৩৭১ জনের মধ্যে।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।