পদ্মার সঙ্গে একীভূত হবে না এক্সিম ব্যাংক। স্পষ্ট করেছেন ব্যাংকটির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন। সোমবার (১৪ অক্টোবর) সকালে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি উন্নতি হচ্ছে।
গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে এক্সিম ব্যাংক চেয়ারম্যান বলেন, ঘুরে দাঁড়াতে তারল্য সহায়তা দরকার। সাড়ে ৩শ’ থেকে ৪শ’ কোটি টাকা পাওয়া গেলে সুবিধা হবে। গভর্নর ব্যাংকটির সার্বিক খোঁজখবর নিয়েছেন বলেও জানান তিনি।
পরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, সহায়তা দেয়ার প্রক্রিয়া হচ্ছে। ইতিমধ্যে এক্সিম ব্যাংককে ১ হাজার কোটি টাকা দেয়া হয়েছে। আকুমার নামে নতুন একটি ওয়েবরেইজ সফটওয়্যার তৈরী করা হয়েছে। আকু ভুক্ত ১১টি দেশের লেনদেন হবে এই মাধ্যমে। এটি সুইফটের মতোই কাজ করবে। এতে করে আঞ্চলিক লেনদেন আরও ত্বরান্বিত হবে।
তিনি আরও জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতিসুদ হার আরও বাড়াবে বাংলাদেশ ব্যাংক।
আপনার মতামত লিখুন :