:: নিজস্ব প্রতিবেদক ::
স্বরাষ্ট্র উপদেষ্টা আজ রোববার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের জানান, পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার দেওয়া হবে। তিনি বলেন, “হারানো অস্ত্র উদ্ধারে আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। এ লক্ষ্যে একটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। যারা এসব অস্ত্রের সঠিক তথ্য দিতে পারবেন, তাদের আর্থিক পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের অর্থমূল্য দ্রুত মিডিয়াকে জানানো হবে।”
উপদেষ্টা আরও উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর থেকে এখনও ৭০০টির বেশি পুলিশ অস্ত্র উদ্ধার করা যায়নি। সরকার পতনের পর বিভিন্ন থানা ও পুলিশ সুবিধা থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র ও ৬ লাখ ৫১ হাজার ৬০৯টি গোলাবারুদ লুট হয়। লুট হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রাইফেল, এসএমজি, এলএমজি, পিস্তল, শটগান, গ্যাসগান, কাঁদানে গ্যাস লঞ্চার ও গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র।
গত ৪ সেপ্টেম্বর থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চলছে। এ পর্যন্ত অনেক অস্ত্র উদ্ধার করা গেলেও এখনও বিপুলসংখ্যক অস্ত্র ও গোলাবারুদের খোঁজ মেলেনি।
আপনার মতামত লিখুন :