জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নামীয় স্থাবর সম্পত্তি ক্রোক (অ্যাটাচমেন্ট) এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পেশ করা এক আবেদনের শুনানি শেষে ঢাকার সিনিয়র বিশেষ জজ ও মহানগর দায়রা জজ আদালত এ আদেশ জারি করেন।
দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানে সাবেক এই রাষ্ট্রপতির নামে দেশের বিভিন্ন জেলায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে উঠে আসা প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ক্রোকের আদেশের পাশাপাশি তাঁর নামে থাকা ব্যাংক হিসাবগুলোর লেনদেন অবরুদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়।
আদালতের আদেশ অনুযায়ী জব্দ করা স্থাবর সম্পত্তির মধ্যে দেশের বিভিন্ন স্থানে সাহাবুদ্দিনের নামে থাকা ১৮টি প্লট রয়েছে। এছাড়া তাঁর নিয়ন্ত্রণাধীন দুটি ব্যাংক হিসাবে থাকা মোট ৩৭ হাজার টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে ইসলামী ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুটপাট সংক্রান্ত একটি দুর্নীতির মামলায় আসামি করা হয় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে। সেটির ধারাবাহিকতায় তদন্তের অংশ হিসেবে এবার তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির ওপর আইনি এ পদক্ষেপ নেওয়া হলো।
আপনার মতামত লিখুন :