রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক: নির্বাচন কমিশনের সামনে উত্তাল বিক্ষোভ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৫, ৩:২৪ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ভারতের দিল্লি পুলিশ কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা ও শিবসেনা নেতা সঞ্জয় রাউতসহ একাধিক বিরোধী নেতাকে আটক করেছে। সোমবার সকালে নির্বাচন কমিশনের সামনে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের “পক্ষপাতিত্ব” এর অভিযোগে বিক্ষোভকালে এই আটক কার্যক্রম চালানো হয়। পুলিশ জানায়, অনুমতি ছাড়া ২০০ জনের বেশি লোকের বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিহারের ভোটার তালিকা সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে এই বিক্ষোভের সূত্রপাত হয়। রাহুল গান্ধী আটক হওয়ার সময় বলেন, “এটি সংবিধান রক্ষার লড়াই। আমরা একটি স্বচ্ছ ভোটার তালিকা চাই।” প্রিয়াঙ্কা গান্ধী পুলিশি কার্যক্রমকে “কাপুরুষোচিত” আখ্যা দেন। আটককৃত সব নেতাকে কয়েক ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়া হলেও বিরোধী জোট সারাদেশে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে।