:: নিজস্ব প্রতিবেদক ::
মালয়েশিয়া সফরকালে চ্যানেল নিউজ এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বৈধতা ছাড়া নির্বাচনের কোনো অর্থ নেই। তিনি নিশ্চিত করবেন যে আগামী নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য, স্বচ্ছ ও শান্তিপূর্ণ হয়। গত বুধবার (১৩ আগস্ট) এই সাক্ষাৎকার প্রচারিত হয়।
ড. ইউনূস বলেন, “আমার লক্ষ্য হলো একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। আমরা এদিকে এগোচ্ছি, তবে রাজনৈতিক ব্যবস্থায় ব্যাপক সংস্কার দরকার, কারণ এতে ব্যাপক কারচুপি ও অপব্যবহার হয়েছে।”
তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় হাসিনাকে ভারতে নিষ্ক্রিয় রাখার অনুরোধ করেছিলেন। ড. ইউনূস বলেন, “মোদি জানিয়েছেন, তারা সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ করতে পারেন না। আমরা হাসিনাকে ফিরিয়ে আনার জন্য লড়াই করব না, তবে তার বিরুদ্ধে বাংলাদেশে বিচার চলবে। তবে তাকে দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না, কারণ তার সমর্থকরা আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে।”
চীন ও পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, “ভারতের সাথেও সম্পর্ক উন্নয়ন চাই। ভারত চাইলে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। বিনিয়োগের সুযোগ সবার জন্য উন্মুক্ত।
আপনার মতামত লিখুন :