মিডিয়ার তথ্য নিয়ে সতর্কবার্তা সারজিস আলমের


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মিডিয়া সম্পর্কে কঠোর মন্তব্য করে বলেছেন, “মিডিয়া কিছু বললেই সেটা সত্যি মনে করা বোকামি।” সোমবার (১৮ আগস্ট) রাতে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লিখেন, “মিডিয়া প্রায়ই সত্যের চেয়ে নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী, ব্যবসায়িক স্বার্থ বা রাজনৈতিক অ্যাজেন্ডাকে বেশি গুরুত্ব দেয়।” তিনি আগামী দিনে বাংলাদেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে আরও স্বচ্ছ ও দায়িত্বশীল ভূমিকায় দেখতে চান বলেও জানান।

এনসিপি থেকে বহিষ্কার মাহিন সরকারের
এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করেছে। সোমবার রাতে দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করে অংশগ্রহণ করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। এই ঘটনায় দলীয় শৃঙ্খলা বজায় রাখতে নেতৃত্বের কঠোর অবস্থান স্পষ্ট হয়েছে।